বালিয়াডাঙ্গীতে শবেবারাতের দিনে উচ্চ স্বরে ডেক্সসেট গান বাজাতে নিষেধ করায় সন্ত্রাসী হামলায় মহিলা আহত
প্রকাশ : ২২-০৩-২০২২ ২১:৫২
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সৌলা দোগাছি গ্রামের দুলাল হোসেন পবিত্র শবেবারাতে দিনব্যাপী তার বাড়ীতে উচ্চ স্বরে ডেক্সসেট গান বাজাতে থাকলে এ সময় প্রতিবেশী মর্জিনা বেগম (৪৫) নামের এক মহিলা তাকে তার এহেন কর্মকান্ডে নিষেধ করায় সে তার স্ত্রীকে সাথে নিয়ে তার বাড়িতে অনাধিকার প্রবেশ করে সন্ত্রাসী হামলায় মর্জিনাকে এলোপাথারীভাবে মারপিট করে এতে সে গুরুতর আহত হয়।
এলাকাবাসীদের সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার সৌলা দোগাছি গ্রামের মরহুম সমিজ উদ্দীন ছেলে দুলাল হোসেন গত শনিবার পবিত্র শবেবারাতে দিনব্যাপী তার বাড়ীতে উচ্চ স্বরে ডেক্সসেট গান বাজাতে থাকলে এ সময় প্রতিবেশী তসিম উদ্দীনের স্ত্রী মর্জিনা বেগম দুলালকে এহেন কর্মকান্ডে নিষেধ করলে রাত ৮টায় দুলাল ও তার স্ত্রী জেসমিন মিলে মর্জিনার বাড়ির লোকজনের অনুপস্থিতির সুযোগ বুঝে তার বাড়ীতে অনাধিকার প্রবেশ করে সন্ত্রাসী কায়দায় তাকে মারপিট করে এতে সে গুরুতর আহত হয়। শুধু তাই নয়, দুলাল হোসেন দুই হাত দিয়ে মর্জিনার গলা চেঁপে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করে। তাদের মারপিটের আঘাতে মর্জিনা গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে থাকলে তাকে মুমূর্ষ অবস্থায় ফেলে রেখে তারা পালিয়ে যায়। মর্জিনার স্বামী ও তার ছেলে লাহিড়ী বাজারে অবস্থানকালে লোকমুখে সংবাদ পেয়ে বাড়িতে ফিরে এসে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক গুরুতর জখমের চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালে ভর্তি করে। অপর দিকে, এলাকার একটি কুচক্রী মহল বিষয়টি ভিন্ন দিকে প্রবাহের জন্য দুলাল হোসেনের স্ত্রী জেসমিনকে বালিয়াডাঙ্গী হাসপাতালে ভর্তি করে। এনিয়ে এলাকাবাসীদের মধ্যে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। এবিষয়ে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনর্চাজ ওসি খায়রুল আনাম ডন জানান, মরজিনা বেগমের অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com