বালিয়াডাঙ্গীতে রহস্যজনক এক বৃদ্ধ খুন
প্রকাশ : ০২-১২-২০২২ ১৭:০৪
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিযাডাঙ্গীতে রহস্যজনকভাবে শমসের আলী (৮০) নামের এক বৃদ্ধ খুন হয় ।
এবার দুষ্কৃতীদের টার্গেট ছিলো বৃদ্ধের উপড়। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার দুওসুও সাধুবান্ধা পুকুর পাড়ের গুচ্ছগ্রামের বাসিন্ধা মরহুম বসির উদ্দীনের ছেলে শমসের আলী বৃদ্ধের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে অজ্ঞাত দূর্বিতরা খুন করে ফেলে রেখে পালিযে যায়। প্রতিবেশীরা তার বাড়ির দরজা খোলা থাকা অবস্থায় বাড়ির উঠানে বৃদ্ধের রক্তাক্ত অবস্থায় পরিত্যাক্ত লাশ দেখতে পায়।
এলাকাবাসীদের সূত্রে জানা গেছে, বৃদ্ধ শমসের আলীর সাথে একই গ্রামের মরহুম খমির উদ্দীনের ছেলে সলিম উদ্দীন ও আব্দুর রহিম মাষ্টারের জমি সংক্রান্ত বিরোধ চলে আসার এক পর্যায়ে কিছুদিন আগে বৃদ্ধ শমসের আলী তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত রেকডিয় আংশিক জমি অনত্র বিক্রি করে দিলে এতে সলিম উদ্দীন ও তার ভাই আব্দুর রহিম মাষ্টারের লোকজন মিলে গত বুধবার সন্ধায় একই গ্রামের জমি ক্রেতা শামমুল হক ও তার বাবার উপর হামলা করে এতে কয়েকজন আহত হয়ে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে এসে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষনিকভাবে
তাদেরকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করে। এঘটনার রেশ কাটতে না কাটতেই অজ্ঞাত দূর্বিত্তরা
রাতের আধারে বৃদ্ধ শমসের আলীকে সাধুবান্ধা গুচ্ছ গ্রাম ঘরের উঠানের পার্শ্বে নৃশংসভাবে খুন করে তার লাশ ফেলে রেখে পালিয়ে যায়।
সংবাদ পেয়ে বারিয়াডাঙ্গী থানা পুরিশ ঘটনাস্থলে গিয়ে লাশের প্রার্থমিক সুরতহাল প্রতিবেদন তৈরী করার পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
প্রাথমিক তদন্তে অনুমান, পূর্ব শত্রুতার জের ধরে বাড়িতে এসে ওই বৃদ্ধকে নৃশংসভাবে খুন করা হয়েছে। কিন্তু কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখনও পর্যন্ত জানা যায়নি।
প্রতিবেশীদের ধারণা পূর্ব শত্রুতার জের ধরে এই বৃদ্ধকে নৃশংস খুন করে পারিয়ে যেতে পারে।
মৃতের ছেলে ফজির উদ্দীন বলেন, আমার বাবার জমি অন্য জনের কাছে বিক্রি করে দিলে এতে প্রতিবেশী সলিম উদ্দীন ও তার ভাই আব্দুর রহিমসহ তাদের লোকজন মিলে গত বুধবার সন্ধ্যায় এক এক করে ডেকে এনে মারপিট করে গুরুতর আহত করে। তারা হাসপাতালে চিকিতসাধীন থাকা অবস্থায় ওই রাতেই
তারা আমার বাবাকে ডেকে তোলো ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ মেরে মৃত্যু নিশ্চিত করে তার লাশ ফেলে রেখে পালিযে যায়।
নিহত বৃদ্ধ সমসের এর স্ত্রী বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী আব্দুর রহিম মাষ্টার, আলম, কলম, সলিম, সাবেরুল রাতে আমাদের বাড়ীতে এসে আমার স্বামীকে ডেকে খুন করে পালিয়ে গেছে। আমার স্বামীর নৃশংস হত্যা কান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূরক শাস্থির দাবী জানাই।
এব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি খায়রুল আনাম জানান, অজ্ঞাত দূর্বত্তরা আজ বৃহস্পতিবার ভোরে রাতের আধারে বৃদ্ধকে নৃশংসভাবে খুন করে লাশ ফেরে রেখে যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যার রহস্য উদ্ধারের চেষ্টা চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেরে মামলা দায়ের করা হবে।
ছবি: সংগৃহীত।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com