weather ২৮.৭৯ o সে. আদ্রতা ৭২% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশ : ০৪-০৪-২০২২ ১২:৪৯

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের সরকারপাড়া গ্রামে আমগাছের ডালের সাথে কেলিম (৩৫) নামে একজন মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ। জানা গেছে, উপজেলার সরকারপাড়া গ্রামের মরহুম রশিদুল ইসলামের ছেলে কেলিম গতবুধবার গভীর রাতে বাড়ী থেকে বের হয়ে বাড়ীরঅদুরে সবার অজান্তে আমগাছের ডালের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। পরবতীতে সে আর বাড়ীতে না ফেরায় তার পরিবারের লোকজন অনেক খুজা খুঁজি করে তাকে না পেয়ে ভেঙ্গে পড়ে। পরদিন সকালে স্থানীয় কৃষকেরা মাঠে কাজ করতে গেলে আমগাছের ডালের সাথে কেলিমের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয় থানা পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনা স্থলে গিয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয়দের সূত্রে জানা গেছে, নিহত কেলিম এর আগে তিনবার আত্মহত্যার চেষ্টা করার সময় স্থানীয়দের নজরে পরলে তাকে বাঁধা দেয়। কিন্তু এবার এমন জায়গায় আত্মহত্যা করেছে সেখানে তাকে কেউ দেখতে পাইনি। নিহত কেলিম মানসিক রোগে ভোগার কারণে তার স্ত্রী তাকে তালাক দিয়ে বাবার বাড়িতে অবস্থান করে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম ডন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর