weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭০% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে মুদি দোকানে ও বাড়ীতে সন্ত্রাসী হামলার স্বীকার হয়ে স্বামী-স্ত্রী ও ছেলেসহ ৩ আহত

প্রকাশ : ১৫-০৯-২০২২ ১৭:৩৯

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের ডালিমপাড়া মোড়ে মুদি দোকান ব্যবসায়ী খয়রুলের দোকানে ও বাড়ীতে স্থানীয় সন্ত্রাসীরা হামলা চালিয়ে টাকা ও মালামাল লুট করে নিয়ে গেছে। এঘটনায স্ত্রী, ছেলেসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতারা হলেন- মুদি দোকানদার খায়রুল ইসলাম (৫০) ও তার স্ত্রী খায়রুন (৪০) এবং তাদের ছেলে সোহেল রানা (২৪) গুরুতর আহত হযে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিতসাধীন রয়েছেন। জনা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ডালিমপাড়া গ্রামের মাইজতদ্দীনের ছেলে স্থানীয় চৌরাস্তা মোড়ে মুদি দোকান ব্যবসায়ী খাযরুল গত রবিবার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বালিয়াডাঙ্গী শাখা হতে ৫০ হাজার টাকা ঋণ নেয়।ঋণ নেওয়ার সময় সে তার বাবাকে মাইজতদ্দীনকে সনাক্তকারী হিসেবে স্বাক্ষর নেয়। এঘটনায় তার ভাই ফজলুর রহমান ও তার ছেলে ফারুক, মিজানুর রহমান এবং সিরাজুলের ছেলে আলমসহ কয়েকজন মিলে গত মঙ্গলবার রাত ১০টায় খয়রুলের মুদি দোকানে সন্ত্রাসী হামলা চালিয়ে টাকা ও মালামাল লুটপাট করে এ সময় মুদি ব্যবসায়ী বাধাঁ দিলে তাকে সন্ত্রাসীকায়দায় এলোপাথারীভাবে মারপিট করে। এতে সে মমূস্ব অবস্থায় পড়ে থাকে। পড়ে তার বাড়ীতে হামলা চালিয়ে ড্রয়ারের তালা ভেঙ্গে ঋনের টাকা নিয়ে যায়। এসময় তার স্ত্রী খায়রুন ও তার ছেলে সোহের রানা বাধাঁ দিলে তাদের৷ উপড় হামলা করে। এতে তারাও গুরুতর আহত হয়। এলাকাবাসীদের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে এলে দায়িত্বে নিয়োজিত আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মিঠুন চন্দ্র দেবনাথ তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে ভর্তি করে। মুদি ব্যবসায়ী খায়রুল জানান, আমরা সুস্থ্য হলে আমার দোকানে ও বাড়ীতে সস্ত্রাসীরা হামলা চালিয়ে নগদ টাকা ও মালামাল লুট পাটের ঘটনায় আইনের আশ্রয় নিবো। অরদিকে এলাকার একটি কু-চক্রী মহল বিষয়টি ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য মরিয়া উঠে পড়ে লেগেছে। এব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম জনান, ঘটনাটি শোনেছি তবে এযাবৎ থানায় কোন অভিযোগ করেনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর