weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে মাধ্যমিক পর্যায়ের অনলাইন স্কুলের উদ্বোধন ও মতবিনিময় সভা

প্রকাশ : ১০-০৯-২০২০ ০৩:০৫

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গীতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান গণের সাথে মতবিনিময় ও বালিয়াডাঙ্গী অনলাইন স্কুলের উদ্বোধন করা হয়।

আজ (৯ সেপ্টেম্বর ২০২০) দুপুরে বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে মাধ্যমিক স্কুল ও মাদরাসা প্রধানগণের সাথে এ মত বিনিময় ও উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।

বালিয়াডাঙ্গী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেনের সভাপতিত্বে অন্যানের মধ্যে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান ও মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মমতা হেনা।

এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.টিএম মাহবুবর রহমানের ব্যবস্থাপনায় লাহিড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, হলদীবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হক, লাহিড়ী ফাজিল মাদরাসার অধ্যক্ষ নুরুল হক ও লাহিড়ী বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান প্রমুখ।


অনলাইন স্কুল উদ্বোধনের সময় প্রধান অতিথি আলী আসলাম জুয়েল তার বক্তব্যে বলেন, এ অনলাইন স্কুলটি আরো আগে চালু করা উচিত ছিল বলে মন্তব্য করেন। তিনি বলেন অনেক দেরি হয়ে গেল। আরো আগে এটি করলে ছাত্র ছাত্রীরা উপকৃত হতো।

অনলাইল স্কুল উদ্বোধনের পূর্বে বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অর্থায়নে করোনা সুরক্ষা সামগ্রী মাক্স বিতরণ করা হয়।

মতবিনিময় ও অনলাইন স্কুল উদ্বোধনের পূর্বে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন মাধ্যমিক স্কুল ও মাদরাসা প্রধান শিক্ষকগণ।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর