weather ৩৪.৯৯ o সে. আদ্রতা ৫৯% , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে মাদকসহ ২ আটক

প্রকাশ : ১৬-০৮-২০২৩ ১৭:১৫

নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ :ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পৃথক এলাকা হতে জহিরুল ইসলাম (৩৮) ও মনিরুল ইসলাম (৪০) নামে দুই জনকে গাঁজাসহ আটক করেছে পুলিশ।
সোমবার (১৪ আগষ্ট) গভীর রাতে অভিযান পরিচালনা উপজেলার পাড়িয়া ইউনিয়নের দক্ষিণ নিটলডোবা গ্রাম ও ধনতলা ইউনিয়নের ঠুমুনিয়া হাজিপাড়া গ্রাম হতে তাদের আটক করে বালিয়াডাঙ্গী থানা পুলিশ ।
আটককৃত আসামীরা হলেন, পাড়িয়া ইউনিয়নের দক্ষিণ নিটলডোবা গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে জহিরুল ইসলাম ও ধনতলা ইউনিয়নের ঠুমুনিয়া হাজিপাড়া গ্রামের তসলিম উদ্দীনের ছেলে মনিরুল ইসলাম। 
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত আড়াইটায় পাড়িয়া ইউনিয়নের দক্ষিণ নিটল ডোবা গ্রামের জহিরুলের ইসলামের নিজ বাড়ীতে অভিযান পরিচালনা করে খয়েরী রঙের বাজারের ব্যাগের ভিতর হইতে ৩৫৫ গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করে পুলিশ। অন্যদিকে ওইদিন রাত ৪ টার ধনতলা ইউনিয়নের ঠুমুনিয়া গ্রামের মনিরুল ইসলামের বাড়ীতে অভিযান চালিয়ে খয়রি রঙের প্লাস্টিকের ব্যাগ হতে ১ কেজি ৭৬০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে পুলিশ।
এব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম সততা নিশ্চিত করে জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com