weather ৩২.৯৯ o সে. আদ্রতা ৫৮% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ২২ বোতল ফেন্সিডিল উদ্ধার

প্রকাশ : ১৬-১১-২০২০ ১৪:৪১

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৪নং বড়পলাশবাড়ী ইউনিয়নের সর্বমঙ্গলা গ্রামে গত (১৫নভেম্বর ২০২০) রবিবার বিকাল ৫.০০ ঘটিকার সময় গোপন তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান চালানো হয়। 

এসময়ে বড়পলাশবাড়ী ইউনিয়নের সর্বমঙ্গলা গ্রামের মৃত আতাবুল রহমানের স্ত্রী মোছাঃ তোসলেমা বেগমের বাড়ী থেকে ২২ বোতল ফেন্সিডিল, ৩৪ টি ফেন্সিডিলের খালি বোতল এবং ৩,৮৫০/- টাকা উদ্ধার করা হয়েছে। বালিয়াডাঙ্গী উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ যোবায়ের হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে অংশগ্রহণ করেন, ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ইন্সপেক্টর) মোঃ শফিকুল ইসলাম ও তার দল, বালিয়াডাঙ্গী থানা পুলিশের সদস্য, আনসার সদস্য সহ সংশ্লিষ্ট ইউপি মেম্বার এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জানান, আসামীরা পলাতক, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর