বালিয়াডাঙ্গীতে মসজিদ ও গোরস্তান উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ
প্রকাশ : ০৮-০৫-২০২০ ১৬:২০
নিজস্ব প্রতিবেদক
মোঃ আব্দুস সবুর,বালিয়াডাঙ্গী: আজ ৮/০৫/২০২০ইং ঠাকুরগাঁও - ২ আসনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার জোতপাড়া সরলিয়া বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় শেষে আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি মহোদয়ের বিশেষ বরাদ্দ থেকে জোতপাড়া বড় জামে মসজিদের উন্নয়নের জন্য ২৫,০০০ হাজার টাকার চেক তুলে দেন এমপি মহোদয়ের পুত্র জনাব মোঃ মাজহারুল ইসলাম সুজন সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ ঠাকুরগাঁও জেলা শাখা। এ সময় মসজিদ কমিটির সদস্য বৃন্দ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। পরে তিনি ধরমারাপুকুর গোরস্থানের উন্নয়নের জন্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি মহোদয় বিশেষ বরাদ্দ থেকে আরো ২৫,০০০ হাজার টাকা চেক প্রদান করেন গোরস্থান কমিটির হাতে ।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com