weather ৩৩.৯৯ o সে. আদ্রতা ৫৫% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে মসজিদ উন্নয়নের জন্য ১ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান দিলেন মাজহারুল ইসলাম সুজন

প্রকাশ : ০৬-০৮-২০২০ ০০:৩৬

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গত (০৪ আগস্ট ২০২০) মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ঠাকুরগাঁও-২ আসনে আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এম'পি মহোদয়ের বিশেষ বরাদ্দ থেকে বালিয়াডাঙ্গী উপজেলার ৪নং বড়পলাশবাড়ী ইউনিয়নের দক্ষিণ দুয়ারী সোপরা জামে মসজিদ উন্নয়নের জন্য ১ লক্ষ ৫০ হাজার টাকা অনুদানের ডিও মসজিদ কমিটির নিকট হস্তান্তর করেন ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম সুজন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ৪নং বড়পলাশবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সাহাবুদ্দিন চাবি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন, শান্তি, রাজ্জাক সহ দলীয় নেতৃবৃন্দ।

এসময় মাজহারুল ইসলাম সুজন বলেন, আওয়ামীলীগ সরকার হচ্ছে উন্নয়নের সরকার এ সরকার সব সময় চায় কিভাবে দেশের মানুষের উন্নয়ন হয়। তারই ধারাবাহিকতায় দেশের মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের পাশাপাশি কিভাবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন হয় সেদিকে বিশেষ নজর দেয় সরকার। সবশেষে তিনি বৈশ্বিক মন্দা করোনা ভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন হওয়ার আহবান জানান।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর