বালিয়াডাঙ্গীতে মসজিদের শুভ উদ্বোধন করলেন "মাজহারুল ইসলাম সুজন"
প্রকাশ : ০১-০৮-২০২০ ০৩:১৫
নিজস্ব প্রতিবেদক
রাজু হাসান রবি (বালিয়াডাঙ্গী): ঠাকুরগাঁও-২ আসনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আজ (৩১ জুলাই ২০২০) শুক্রবার পবিত্র জুমার দিন। মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এই দিন বিশেষ সময়ে দোয়া প্রার্থনা করা হয়। কোরআন হাদিসে এ দিনের অনেক গুরুত্ব ও তাৎপর্য বর্ণিত হয়েছে।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এই পবিত্র দিনে বালিয়াডাঙ্গী উপজেলার ৫নং দুওসুও ইউনিয়নের মহিষমারী গ্রামের জামে মসজিদে ঠাকুরগাঁও-২ আসনের আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এম'পি মহোদয়ের বিশেষ বরাদ্দ হতে মসজিদ উন্নয়নের জন্য ৫ লক্ষ ২৭ হাজার টাকা ও আল-মানাহিল ওয়েলফেয়ার ফেডারেশনের পক্ষ থেকে ৫ লক্ষ টাকা, সর্বমোট ১০ লক্ষ ২৭ হাজার টাকা বরাদ্দে মহিষমারী জামে মসজিদের আজ শুভ উদ্বোধন ও দোয়া প্রার্থনা করা হয়।
ঠাকুরগাঁও-২ আসনের আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এম’পি মহোদয়ের প্রতিনিধি হয়ে মহিষমারী জামে মসজিদের শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ মাজহারুল ইসলাম সুজন।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন, সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার জনাব মোঃ কামরুজ্জামান শামীম, জমিরিয়া ইয়্যাহুল মাদ্রাসা ও এতিমখানার প্রধান মাওলানা শরিফুল ইসলাম সহ গ্রামবাসী।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com