weather ৩৪.৯৯ o সে. আদ্রতা ৫৯% , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে ভ্রাম্যমান আদালত চা বিক্রেতাকে এক মাসের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশ : ০৬-০৭-২০২৩ ২২:২৬

নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ:ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাজারের চা বিক্রেতা জাহাঙ্গীরকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও আরো ১০হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা কমিশনার ভূমি ফাতেহা তুজ জোহরা। 
মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও ড্রেনে ময়লা ফেলার অভিযোগে বালিয়াডাঙ্গী বাজারের চা বিক্রেতা জাহাঙ্গীর এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা কমিশনার ভূমি ফাতেহা তুজ জোহরা।
এসময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা নিবাহী কর্মকর্তা বিপুল কুমার রায়।
বালিয়াডাঙ্গী বাজারের হোটেল ব্যবসায়ীরা ও এলাকাবাসী জানিয়েছেন, আমাদের মত ক্ষুদ্র চা বিক্রেতার জন্য এই ধরণের সাজা অনেক বেশী প্রাপ্তি বলে মনে করি।
চায়ের হোটেল ব্যবসায়ীরা বলেন, আমারা সাধারণ ব্যবসায়ী হিসেবে আমরা কতটা কষ্টে জীবন যাপন করছি তা বলার মতো ভাষা নেই। জাহাঙ্গীরের মতো একজন সাধারণ চা দোকানদারের পক্ষে এতো বড় রায় হলে আমরা কোথায় যাবো। কি করে সংসার চালাবো।
চা বিক্রেতা জাহাঙ্গীরের স্ত্রী অভিযোগ করে বলেন, আমার স্বামী ন্যায় বিচার হতে বঞ্চিত করা হয়েছে। এধরনের সাজা হওয়ায় আমাদের পরিবারকে পথে বসিয়ে দিয়েছে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com