বালিয়াডাঙ্গীতে ভ্যানচালক যুবকের গলিত লাশ উদ্ধার
প্রকাশ : ০৯-০৯-২০২১ ২০:৫৫
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় গত ৮ সেপ্টেম্বর ২০২১ বুধবার উপজেলার সর্বমঙ্গলা গ্রামের পাঁচপীর নামক স্থানের বিস্তীর্ণ অবস্থায় বর্গাচাষী নুর ইসলামের আমন ধান ক্ষেতে অজ্ঞাত যুবকের গলিত লাশ এলাকাবাসী দেখতে পায়। পরে এলাকাবাসী স্থানীয় থানা পুলিশকে জানায়।
স্থানীয় থানা পুলিশ ও ঠাকুরগাঁও থেকে সিআইডি ও পিবিআই সহ ৩টি চৌকস টিম দির্ঘ্য সময় ধরে লাশের আঙ্গুলের ছাপ নিয়ে তার ভোটার আইডি কার্ডের পরিচয় পত্র উদ্ধার করে।
জাতীয় পরিচয় পত্র তথা এনআইডি কার্ড অনুযায়ী লাশটি হলেন, পার্শ্ববর্তী হরিপুর উপজেলার পাহাড়গাঁও গ্রামের মুনসুর আলীর ছেলে ভ্যানচালক জামাল উদ্দীন (৩৯)।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার সর্বমঙ্গলা গ্রামের মরহুম দবির উদ্দীনের ছেলে বর্গাচাষী নুর ইসলাম আজ দুপুরে পাঁচপীর নামক স্থানে তার রোপনকৃত আমন ধান ক্ষেতে কীটনাশক প্রয়োগ করতে গেলে এসময় সে অজ্ঞাত যুবকের গলিত লাশ দেখতে পায়। ঘটনাটি এলাকায় ছড়িয়ে গেলে সেখানে জনতা ভিড় জমায়। এলাকাবাসী স্থানীয় থানা পুলিশকে জানালে স্থানীয় থানা পুলিশ ও ঠাকুরগাঁও থেকে সিআইডি ও পিবিআই সহ ৩টি চৌকস টিম দির্ঘ্য সময় ধরে লাশের আঙ্গুলের ছাপ নিয়ে তার ভোটার আইডি কার্ডের পরিচয় পত্র উদ্ধার করে।
বালিয়াডাঙ্গী থানার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই আব্দুস সোবহান ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী করে। লাশের শরীরে জখমের কোন চিহ্ন সনাক্ত করা যাচ্ছে না মর্মে বিকালে লাশের ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
অপরদিকে, মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে জামাল উদ্দীন গত ৩দিন আগে বাড়ী থেকে বেড় হয়ে পরবর্তীতে ফিরে না আসায় তার বাবা বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান মুনির উদ্দীনকে জানালে তিনি থানা সাধারন ডাইরী করার পরামর্শ দেন।
এব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আব্দুস সবুর জানান, প্রাথমিক ধারনা লাশটি আগের গলিত অবস্থায় উদ্ধার করা হয়। মৃত জামাল উদ্দীনের স্ত্রী বাদী হয়ে সন্ধ্যায় অজ্ঞাতনামা আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com