weather ৩২.৯৯ o সে. আদ্রতা ৫৮% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ৪৫টি গৃহ নির্মাণ কার্যক্রমের উদ্বোধন

প্রকাশ : ১০-১১-২০২০ ১০:৫৯

নিজস্ব প্রতিবেদক
রাজু হাসান রবি (বালিয়াডাঙ্গী): ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের ঘর প্রদানের লক্ষ্যে নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

গত ৯ নভেম্বর সোমবার দুপুর ১২ টার সময় ধনতলা ইউনিয়নের ঠুমনিয়া গ্রামের আলেফা বেগম, স্বামী-মোঃ আশরাফুল আলম-এর ঘর  ভিত্তিপ্রস্তরের মাধ্যমে উপজেলার ৪৫ টি ঘরের নির্মাণ কাজ শুরু করা হয়। বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নে ঘর নির্মাণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জনাব ড. কেএম কামরুজ্জামান সেলিম, জেলা প্রশাসক, ঠাকুরগাঁও।

এ সময় উপস্থিত ছিলেন, জনাব আলী আসলাম জুয়েল, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও, জনাব মোঃ যোবায়ের হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও, জনাব, প্রভাষক মোঃ মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা, জনাব সমর কুমার চ্যাটার্জি, চেয়ারম্যান, ধনতলা ইউনিয়ন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব সাইদুর রহমান ও ধনতলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ঠাকুরগাঁও জেলায় মোট ৭৯৮৫ টি এবং বালিয়াডাঙ্গী উপজেলায় মোট ১৬৬টি ঘর নির্মাণ করা হবে। প্রথম ‌'ক' পর্যায়ে ঠাকুরগাঁও জেলায় ৬৪৯টি এবং বালিয়াডাঙ্গী উপজেলায় ৪৫টি ঘরের বরাদ্দ পাওয়া গেছে।

উপকারভোগী আলেফা বেগম বলেন, আমি ঘর পেয়ে খুব খুশি। তিনি মাননীয় প্রধানমন্ত্রী, জেলা প্রশাসকসহ সকলের জন্য দোয়া প্রার্থনা করেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর