weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭৪% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে ভূমি সেবা সপ্তাহ-২০২১ উদযাপন

প্রকাশ : ০৬-০৬-২০২১ ১৪:১৮

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক: আজ (জুন ০৬, ২১) রবিবার সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে "হাতের মুঠোয় ভূমিসেবা" ভূমি মন্ত্রনালয়ের এই স্লোগান ও 'দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি প্রশাসন গড়ে তোলাই হোক আমাদের অঙ্গীকার' প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বালিয়াডাঙ্গীতে ভূমি সেবা সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল।

এ সময় উপস্থিত ছিলেন - অফিসার ইনচার্জ(ওসি) হাবিবুল প্রধান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, কৃষি অফিসার, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, সমাজ সেবা অফিসার, নির্বাচন অফিসার, মৎস্য অফিসার, সেটেলমেন্ট অফিসার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, ইউনিয়ন তহসিলদারগণ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর