বালিয়াডাঙ্গীতে ব্লাড ডোনার অর্গানাইজেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ : ০২-০৪-২০২৩ ২২:০৫
নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: "মানুষ বাচুক আমার রক্তে" এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ব্লাড ডোনার অর্গানাইজেশন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ রবিবার ২ এপ্রিল সমির উদ্দীন স্মৃতি মহাবিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন -ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: দবিরুল ইসলাম এর জৈষ্ঠ পুত্র ও সমির উদ্দীন স্মৃতি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।
ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন- বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসানী, স্বেচ্চাসেবকলীগের সাধারন সম্পাদক আব্দুস সাত্তার বাবু, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মোমিনুল ইসলাম সুমন, সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মুতাল্লেব সম্রাট, স্থানীয় প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী এসএম মশিউর রহমান, আব্দুস সবুর, এস. আর. সুমন, নুরনবীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সদস্য এ আর নবাব, মাসুদ রানা মুন্না, জবাইদুর, মুনিরুজ্জামান রেজু, আবু সালেক প্রমুখ উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে দোয়া পাঠ করেন সংগঠনের সদস্য আব্দুল মোমিন।
বালিয়াডাঙ্গী ব্লাড ডোনার অর্গানাইজেশন সদস্যসহ ৫ শতাধিকের অধিক রোজাদার উপস্থিত থেকে ইফতার করেন।
এসময় বালিয়াডাঙ্গী-ব্লাড ডোনার অর্গানাইজেশনের সভাপতি রাকিবুস সুলতান রাসেল বলেন, প্রতি বছর রমজান মাসে বালিয়াডাঙ্গী ব্লাড ডোনার অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা ইফতারের আয়োজন করি, সে অনুযায়ী আজকের এই আয়োজন। সংগঠনের যেসব সদস্যে, উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের অর্থায়নে আমরা ইফতারের আয়োজন করি।
সংগঠনের সাধারন সম্পাদক সাকিব আহাম্মেদ বলেন, ইফতার আয়োজনের সময় আমরা প্রত্যক সদস্যকে এক সাথে কাছে পাই। উপজেলার ৮ টি ইউনিয়নে শাখা ইউনিট কাজ করে যাচ্ছে। দিনে দিনে এই কার্যক্রম আরো ও অগ্রসর হচ্ছে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com