weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে বেতন-ভাতা ও সরকারি প্রনোদনার দাবিতে মানববন্ধন

প্রকাশ : ১২-০৭-২০২০ ০৫:৫২

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে দীর্ঘ সময় ধরে কিন্ডারগার্টেন স্কুলগুলো বন্ধ থাকায় ঠাকুরগাঁও জেলার  বালিয়াডাঙ্গী উপজেলার প্রায় ৩ শতাধিক  শিক্ষক-কর্মচারীর মানবেতর দিন কাটছে। গত চার মাস ধরে কোনো বেতন-ভাতা ও সরকারি প্রনোদনা না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে এমন করুন পরিস্থিতির শিকার হয়েছেন তারা।

(১১ জুলাই ২০২০) শনিবার সকাল ১১ টায় বালিয়াডাঙ্গী  উপজেলা শহরের চৌরাস্থা মোড়ে বাংলাদেশ কিন্ডারগার্টেন  ঐক্য পরিষদ উপজেলার ৩৪ কিন্ডারগার্টেন স্কুলের প্রায় দুই শতাধিক  শিক্ষক-শিক্ষিকা বেতন-ভাতা ও সরকারি প্রনোদনার দাবিতে এক মানববন্ধন করেছে।

বাংলাদেশ কিন্ডারগার্টেন  ঐক্য পরিষদের বালিয়াডাঙ্গী উপজেলার সভাপতি ও সানরাইজ কিন্ডারগার্টেন স্কুলের  অধ্যক্ষ মো. রফিজুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে সংক্ষিপ্ত ভাবে বক্তব্য রাখেন, ঐক্য পরিষদের সহ-সভাপতি ও  পিপলস্  কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ আবুল হোসেন, কবি ও শিক্ষক জুলফিকার আলী জিল্লুর, ল্যাবরেটরি স্কুলের পরিচালক ও বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের রমজান আলী, স্টার মডেল স্কুলের পরিচালক রেজাউল করিম প্রমুখ।

মানববন্ধনে বক্তাগণ তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাসিক বেতন দিয়েই পরিচালিত হয়। মাস শেষে ওই বেতনের টাকা থেকেই প্রতিষ্ঠান শিক্ষকদের মাসিক বেতন, বাসা ও প্রতিষ্ঠানের ভাড়া ও বিদ্যুৎ বিল দিয়ে থাকে। কিন্তু করোনাভাইরাসের কারণে গত মার্চ থেকে সরকারের নির্দেশে প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় বেতন-ভাতা পাচ্ছেন না শিক্ষকরা। ফলে শিক্ষকদের পরিবার-পরিজন নিয়ে গত চার মাস ধরে মানবেতর দিন কাটছে। এরই প্রেক্ষিতে আজ সকালে সারা দেশের ন্যায় বালিয়াডাঙ্গী উপজেলাতেও ৩৪ প্রতিষ্ঠানের  ক্ষতিগ্রস্ত শিক্ষক-কর্মচারীরা আর্থিক অনুদান ও সরকারী সুযোগ সুবিধার দাবিতে মানববন্ধনের মতো কর্মসূচি  পালন করেছে।

বালিয়াডাঙ্গী উপজেলা কিন্ডারগার্টেন ঐক্য ও এসোসিয়েশনের সভাপতি রফিজুল ইসলাম তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের বেতন দিয়েই এসব প্রতিষ্ঠান চলে। প্রতিষ্ঠানগুলো দীর্ঘ চার মাসের বেশি দিন বন্ধ থাকায় শিক্ষার্থীদের পাঠদান বন্ধ থাকার কারণে বেতন পাওয়া যাচ্ছে না। ফলে গত চার মাস ধরে ওইসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা না পেয়ে অর্থিক সংকটে ভুগছেন। পরিবার-পরিজন নিয়ে মানবেতর দিন কাটছে তাদের। তাই মানবিক দিক বিবেচনা করে এসব শিক্ষক-কর্মচারীদের আর্থিকভাবে সহায়তা করতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।
 
এর আগে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ ও কিন্ডারগার্টেন  এসোসিয়েশনের ব্যানারে  নেতৃবৃন্দ বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল আলম সুমনের মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেছিলেন।

আরো পড়ুন: বালিয়াডাঙ্গী কৃষি অফিসারের দূর্নীতি পার্ট-২

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর