বালিয়াডাঙ্গীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
প্রকাশ : ১৭-০৩-২০২২ ১০:৫৮
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ "ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা " এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীত বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) সকালে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মুহা. যোবায়ের হোসেনের সভাপতিত্বে বিশ্বভোক্তা অধিকার দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন - উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,-উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী। উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান,
বালিয়াডাঙ্গী থানার পুলিশ পরিদর্শক ওসি খায়রুল আনাম ডন। উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কমকর্তাগন, আট ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলা স্যানেটারী অফিসার ফরিদা ইয়াসমিনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com