weather ২৮.৪১ o সে. আদ্রতা ৭৩% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে বিপুল পরিমাণ গাজাসহ মহিলা আটক

প্রকাশ : ০৪-০৬-২০২৩ ২১:৪৩

নিজস্ব প্রতিবেদক

এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের মালঞ্চা গ্রামে ১৭শ’ ৫০ গ্রাম গাজাসহ মাদক ব্যবসায়ী আজিজুর রহমানের এর স্ত্রী ফাতেমা বেগমকে (৪৫) আটক করে বালিয়াডাঙ্গী থানা পুলিশ। 

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় বড়বাড়ী ইউনিয়নের হাওদা মালঞ্চা গ্রামের বসতবাড়ী হতে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিত্বে বালিয়াডাঙ্গী থানার এসআই আব্দুস সোবহান ও তার সঙ্গীয় ফোর্সসহ গত শনিবার (৩ জুন) দিবাগত রাত সাড়ে ১২টায় বড়বাড়ী ইউনিয়নের হাওদা মালঞ্চা গ্রামের মাদক ব্যবসায়ী আজিজুর রহমানের বাড়ীতে অভিযান চালিয়ে তার স্ত্রী ফাতেমা বেগমের শরীর তল্লাশী করে এসময় তার কোমড়ে গোজানো পলিথিনের পোটলায় রক্ষিত মাদকদ্রব্য তথা শুস্ক শুল্ম ১০০ গ্রাম ওজনে গাঁজা এবং বাজারের ব্যাগে রক্ষিত ১৬শ’ ৫০ গ্রাম গাজাসহ সর্বমোট ১৭শ’ ৫০ গ্রাম গাজা উদ্ধারের পর তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। বালিয়াডাঙ্গী থানায় এসআই আব্দুস সোবহান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হিসেবে রুজু করেন।

এব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম বলেন, মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৭শ’ ৫০ গ্রাম গাজাসহ মাদক ব্যাবসায়ী ফাতেমা বেগমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চত করেন।

তিনি আরো বলেন, ২০১৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১৯ (ক)/৪১ ধারায় থানার ২জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। যাহার মামলা নং-০৪/৮৭। গ্রেফতারকৃত ফাতেমা বেগমকে পরদিন রবিবার সকালে ঠাকুরগাঁও চীফ জুডিশীয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারকের নিকট হাজির করা হয়।


-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com