বালিয়াডাঙ্গীতে বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রকাশ : ০২-০৯-২০২৩ ১১:১৪
নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ:বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি'র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (১ সেপ্টেম্বর/২৩) দিনব্যাপী নানা কর্মসূচির পালিত হয়েছে। বিএনপির রাজনৈতিক গৃহিত এসব কর্মসূচি অনুযায়ী বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দিনব্যাপী মাইকে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার ভাষণ প্রচার, দোয়া মাহফিল ও আলোচনা সভা। বেলা ৩টায় দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক ইউসুফ আলী,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ড. টিএম মাহাবুবর রহমান।
আলোচনা সভায় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট সৈয়দ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সহ সভাপতি এ্যাডভোকেট ইউসুফ আলী, আইয়ুব আলী খাঁন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মামুন আক্তার সবুর, দপ্তর সম্পাদক মকবুল হোসেন, বড়বাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলী জিল্লুর, উপজেলা বিএনপির নেতা সফিকুল ইসলাম, আব্দুল বাতেম, উপজেলা কৃষক দলের সভাপতি ইউসুফ আলী, সাধারন সম্পাদক রবিউল আলম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক আবু সাঈদ, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জুলফিকার আলী শাহ ও সাধারন সম্পাদক রাশেদ চৌধুরী, যুবদলের নেতা আব্দুল কাদের, শ্রমীক দলের সভাপতি দবিরুল ইসলাম প্রমূখ। সভাটি সঞ্চলনা করেন উপজেলা জাসাসে'র সভাপতি হারুন অর রশিদ। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়াড পযায়ের বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কমীবৃন্দ। আলোচার এক পযায়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ওলেমা দলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাওলানা হাসান আলী দোয়া পরিচালনা করেন। ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় স্থানীয় বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com