বালিয়াডাঙ্গীতে বিএনপির ৪ নেতাকর্মী গ্রেফতার
প্রকাশ : ২৯-১০-২০২৩ ১১:০৩
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন এলাকার বিএনপির নেতাকর্মীদের বাড়িতে পুলিশ (২৫ অক্টোবর) বুধবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে বিএনপির ৪ নেতাকর্মীকে গ্রেফতার করে। বালিয়াডাঙ্গী থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। পুলিশের দাবি, তারা ২৮ অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে গোপন বৈঠকে বসেছিলেন।
গ্রেফতার কৃতরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়ন বিএনপির সভাপতি ও গত নির্বাচনে বিএনপির মনোনিত ইউপি চেয়ারম্যান প্রার্থী এস এম সফিকুল ইসলাম (৫২), উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সাঈদ (২২), বিএনপির সহযোগী সংগঠন যুবদলের কর্মী আব্দুর রহমান (৪৪), ওলামাদলের কর্মী মিঠু (৪০)।
বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন শাহ জানান, ঠাকুরগাঁও থানায় একটি নাশকতা মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই বিএনপির নেতাকর্মী।
২৮ অক্টোবর ঢাকার নয়া প্লটনে সমাবেশকে কেন্দ্র করে বালিয়াডাঙ্গী থানাধীন এলাকার একটি স্থানে তারা গোপন বৈঠক করছিলেন। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এরপর এই ৪ জনকে সেখান থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী সাবাদ সম্মেলন করে। এহেন ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গ্রেফতারকৃত বিএনপির নেতা কর্মীদের মুক্তির দাবী জানায়।
অপরদিকে, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে উপজেলা বিএনপি ও তার সহযোগী বিভিন্ন অংঙ্গ সংগঠনের শীর্ষ নেত্রীবর্গের পক্ষ থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদসহ অবিলম্বে গ্রেফতারকৃত বিএনপির নেতা কর্মীদের মুক্তির দাবী জানিয়েছেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com