weather ৩৫.৯৯ o সে. আদ্রতা ৫২% , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি ও কেন্দ্রীয় কর্মসূচী বাস্তবায়ন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ : ০২-০৪-২০২৩ ২২:০৯

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি ও কেন্দ্রীয় কর্মসূচী বাস্তবায়নের লক্ষে  শনিবার সকাল ১১ টায় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট সৈয়দ আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন - উপজেলা বিএনপির সহ- সভাপতি রাজিউর রহমান আসাদ, সাধারন সম্পাদক ডক্টর টিএম মাহাবুবর রহমান, যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, অর্থ সম্পাদক এমদাদুর রহমান, দপ্তর সম্পাদক মকবুল হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মামুন আক্তার সবুর, পাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডভোকেট জিল্লুর রহমানসহ উপজেলা
বিএনপি'র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা, আগামী ঈদুল ফিতরের আগে উপজেলা বিএনপি'র সম্মেলন সফল করতে সকলকে আহব্বান জানান। সেই সাথে কেন্দ্রীয় কর্মসূচী বাস্তবায়নের লক্ষে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি কর্মসূচী গ্রহণ করে।
আলোচনা সভায় উপজেলার ৮ টি ইউনিয়নের মধ্যে আমজানখোর ও বড়পলাশবাড়ী ইউনিয়ন ইতিপূর্বেই কমিটি গঠন হয়েছে। বাকী ৬ টি ইউনিয়নের বিএনপির কমিটি গঠন করতে নেতৃবৃন্দকে আহব্বান জানান। জেলা বিএনপি'র নেতৃবৃন্দর সাথে আলোচনা করে দ্বি-বার্ষিক সম্মেলনের ধার্য তারিখ নির্ধারণ করা হবে। এসময় উপজেলা বিএনপির তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com