বালিয়াডাঙ্গীতে বিএনপির জরুরী সভা অনুষ্ঠিত
প্রকাশ : ০২-১১-২০২৪ ২৩:০১
নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা শাখার উদ্যোগে আজ শনিবার (২ নভেম্বর) সেপ্টেম্বর বিকাল ৪টায় বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন-উপজেলা ওয়ালামা দলের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা হাসান আলী,
স্বাগত বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর টি এম মাহবুবুর রহমান।
বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট সৈয়দ আলমের সভাপতিত্বে ও উপজেলা জাসাস'র সভাপতি হারুন অর রশিদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাড়োল ইউপির সাবেক চেয়ারম্যান আবু হায়াত নুরুন্নবী, জেলা বিএনপির সদস্য সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ডাক্তার তোফাজ্জল হোসেন তোফায়েল, এ্যাডভোকেট ইউসুফ আলী, রাজিউন রহমান আসাদ, আইয়ুব আলী খাঁন, সাধারণ সম্পাদক ড. টিএম মাহাবুবর রহমান, সাংগঠনিক সম্পাদকনএ্যাডভোকেট আবেদুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মামুন আক্তার সবুর, দপ্তর সম্পাক মকবুল হোসেন, জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান উজ্জল, উপজেলা শ্রমিক দলের সভাপতি দবিরুল ইসলাম, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক বিপ্লব, পাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আলম, চাড়োল ইউনিয়ন বিএনপির সভাপতি মিঞা মো: হাবিবুল্লাহ বাবু, বিএনপির নেতা মানিক, দারুল ইসলাম, ধনতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসমাঈল হোসেন, বড়পলাশবাড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন মিলার, দুওসুও ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম সফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, ভানোর ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ, সাধারণ সম্পাদক রাশেদ আলম, আমজানখোর ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান, বড়বাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তানজিমুল হক, সাংগঠনিক সম্পাদক সলেমান আলী, উপজেলা সেচ্ছা সেবকদলের সভাপতি জুলফিকার আলী, উপজেলা যুব দলের নেতা আব্দুল কাদের, উপজেলা হিন্দু বৌদ্ধ কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি উজ্জল সাহা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক ইলিয়াস আলী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও তার সহযোগী অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ দলের তৃর্ণমূল পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
সভায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দগণ আগামীতে দলের নেতা কর্মীদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে জনগণের সাথে মিলে মিশে কাজ করার আহব্বানের পাশাপাশি আগামী ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি সফল করার লক্ষে দলের সকল নেতা কর্মীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com