বালিয়াডাঙ্গীতে বানরের আক্রমণ
প্রকাশ : ৩০-০৩-২০২০ ২১:৪৭
নিজস্ব প্রতিবেদক
এসএম মশিউর রহমান সরকারঃ করোনার ভয়াবহ সংক্রমণের দুঃশ্চিন্তায় অস্থির। এদিকে গত ২৭ মার্চ শুক্রবার থেকে একটি বন্য বানরের তান্ডবে দিশে হারা ১০ পরিবারের মানুষ। প্রতিকার চেয়ে বন্য বানরটিকে আটকের দৃষ্টি কামনা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
ঘটনার স্থান বালিয়াডাঙ্গী (কৃষি ব্যাংকের) পিছনে সরকার পাড়ার অধিবাসী অধ্যাপক রুহুল আমীন, আলহাজ্ব শফিউল ঈমাম, তসলিম মাস্টার, অ্যাড.ইউসুফ আলী, আলহাজ্ব তসির উদ্দীন এন্টাপ্রাইজ, মোজাম্মেল হক, আব্দুল হামিদ, মটর পরিবহন নেতা বজলুর রহমান, ইউ'পি সচিব আব্দুর রহমান, মতিউর রহমান। এই নয় পরিবারের ঘরের বিভিন্ন প্রকার মালামাল, জিনিস ও আসবাবপত্র ভেঙ্গে তছনছ করছে। সে সাথে আবার কেউ কেউ বানরটির আক্রমণের স্বীকার হচ্ছে।
ভুক্তভোগী শফিউল ঈমাম জানান, গত কয়েক দিন যাবত এই বানরটি কোথা থেকে এসেছে আমরা কেউ জানিনা। আমরা এখানকার ১০ পরিবারের লোকজন খুব বিপদে আছি, করোনা- বানরের দুই দিক থেকে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com