বালিয়াডাঙ্গীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রকাশ : ২৩-০৭-২০২২ ২০:০৭
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লালাপুর খালপাড়া গ্রামে বজ্রপাতে কমিরুল ইসলাম (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ (২১ জুলাই ২০২২) বৃহস্পতিবার বিকাল পৌনে ৪ টার দিকে উপজেলার দুওসুও ইউনিয়ন পরিষদের হাটপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। বজ্রপাতে নিহত ব্যক্তিরা হলেন- উপজেলার লালাপুর খালপাড়া গ্রামের মরহুম দফিজ উদ্দীনের ছেলে কমিরুল ইসলাম। তাঁকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক নাজমুলুর রহমান তাকে মৃত্য বলে ঘোষনা করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, আজ (২১ জুলাই/২২ইং) বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে আকাশ হঠাৎই কালো মেঘে ঢেকে যায়। এ সময় সে জমির আইলে কোদাল পারতে থাকলে হঠাৎ করে বিনা বৃষ্টিতে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই কমিরুল ইসলাম মৃত্যু প্রায় হলে তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক নাজমুলুর রহমান তাকে মৃত্য বলে ঘোষনা করেন।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com