বালিয়াডাঙ্গীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ
প্রকাশ : ১০-১২-২০২০ ২০:১৯
নিজস্ব প্রতিবেদক
রাজু হাসান রবি (বালিয়াডাঙ্গী): ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গত ০৯ ডিসেম্বর বিকাল ৪টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যের উপর আঘাত এবং জঙ্গীবাদ, মৌলবাদ, সন্ত্রাস ও সকল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন, জনাব প্রভাষক মোঃ মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ ঠাকুরগাঁও জেলা শাখা, জনাব মোহাম্মদ আলী, সাবেক সভাপতি বালিয়াডাঙ্গী উপজেলা শাখা, জনাব মোঃ আলী আসলাম জুয়েল, চেয়ারম্যান উপজেলা পরিষদ, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও সহ স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ।এসময়ে মাজহারুল ইসলাম সুজন বলেন, পাকিস্তানের প্রেতাত্মারা ফের সক্রিয় হয়ে উঠেছে। যারা মূর্তি ও ভাস্কর্য নিয়ে বিতর্ক তৈরি করছে, তাদের উদ্দেশ্য আমরা বুঝে গেছি। আপনারা আপনাদের পেয়ারের পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করছেন। পাকিস্তানের ভালোবাসা এখনও ছাড়তে পারে নাই। যারা জাতির পিতার ভাস্কর্য ভেঙ্গেছে তাদের কোনোভাবেই ছাড় নয়। একাত্তরে এই মৌলবাদী অপশক্তিকে মুক্তিযোদ্ধারা জবাব দিয়েছে, এখন আবার তারা মাথাচাড়া দিয়ে উঠতে চায়। তারা আবার সাম্প্রদায়িক নর্মতা দেখাতে চাইলে তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। ভাস্কর্য ভাংচুর এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে এবং কঠোর শাস্তির আহ্বান জানান তিনি।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com