বালিয়াডাঙ্গীতে বঙ্গবন্ধু, জাতীয় ৪ নেতা ও ৭ বীরশ্রেষ্ঠের ম্যুরাল উদ্বোধন
প্রকাশ : ০৪-০৭-২০২৩ ১৯:৩৪
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: আজ মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী পরিষদ ও প্রশাসনের তত্বাবধানে নবনির্মিত উপজেলা শহরের প্রাণকেন্দ্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় ৪ নেতা ও ৭ বীরশ্রেষ্ঠদের মুর্যাল শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও ২ আসনের এমপি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ মোঃ দবিরুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন, মুর্যালের পরিকল্পনা ও দিক নির্দেশনা প্রদানকারী বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবীর কুমার রায়, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সমিরউদ্দিন স্মৃতি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোহাম্মদ আলী, বালিয়াডাঙ্গী উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ জুলফিকার আলী, বড়বাড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আকরাম আলী প্রমুখ।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com