বালিয়াডাঙ্গীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ও জন্মবার্ষিকীর ক্ষণগণনা শুরু
প্রকাশ : ১১-০১-২০২০ ১৪:১২
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় দেশব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন ও তার জন্মশত বার্ষিকী উদযাপনে ক্ষণগণনা উদ্বোধন উপলক্ষে নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষির্কী মুজিববর্ষ ক্ষণগণনা অনুষ্ঠানের প্রথম প্রহর উদযাপন উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বালিয়াডাঙ্গী উপজেলার কেন্দ্রিয় শহীদ মিনারের পাশ্বে জাতীর জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ দিয়ে সন্মান জানানো হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদ মিনার চত্তরে চিত্রাঙ্কন প্রতযোগিতা ও ঢাকা থেকে সরাসরি বড় পর্দায় মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যপ্রচার ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ক্ষণগণনার প্রদর্শন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমনের সার্বিক তত্বাবধায়নে, উ„পস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, প্রাক্তন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদ্য বিদায়ী বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান ও মহিলা ভাইস আলেয়া পারভীন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জুলফিকার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমানসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ছাত্র-ছাত্রী, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com