বালিয়াডাঙ্গীতে প্রেমে ব্যর্থ হওয়ায় স্কুল ছাত্র কীটনাশক পানে আত্মহত্যা
প্রকাশ : ১৫-১১-২০২৩ ১৭:৩১
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে প্রেমে ব্যার্থ হয়ে কাউসার আলী (১৬) নামে এক স্কুল ছাত্র কীটনাশক পান করে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার ( ১৪ নভেম্বর) দুপুরে উপজেলার মাধবপুর ধারিবস্তী গ্রামের স্কুল পড়ুয়া ছাত্র কাউসার আলী প্রেমে ব্যার্থ হয়ে কীটনাশক পানে গুরুতর অসুস্থ্য হয়। তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিকভাবে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। চিকিৎসাধীন অবস্থায় বিকালে সে মৃত্যু বরণ করেন।
নিহত ছাত্র কালমেঘ রমজান আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি পরীক্ষার্থী ও দুওসুও ইউনিয়নের মাধবপুর ধারিয়াবস্তী গ্রামের মুক্তারুল ইসলামের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, কাউসার আলী পাশ্ববর্তী ছোটপলাশবাড়ী গ্রামের এক স্কুল ছাত্রীকে দীর্ঘ দিন প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। সে প্রস্তাবে রাজি না হওয়ায় কাউসার আলী ওই স্কুল পড়ুয়া ছাত্রীর সামনেই কীটনাশক পান করে বাড়ীতে গিয়ে গুরুতর অসুস্থ্য হয়। এসময় তার মা পাশ্ববর্তী বেংরোল জিয়াবাড়ী গ্রামে এক মৃত ব্যাক্তির লাশ দেখতে যায়। খবর পেয়ে তার মা বাড়ীতে ফিরে এসে সন্তানের অসুস্থতার দৃশ্য দেখে হাউ মাও করে কান্নাকাঁটি করতে করতে বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কাউসার আলীর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টায় কাউসার মারা যায়।
এবিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (ওসি) জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। সেখান থেকে মরদেহ নিয়ে আসার পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com