weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৬২% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশ : ০৮-১১-২০২৩ ১৪:২৬

নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার অফিসের উদ্যোগে মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে আট ইউনিয়নের ৬ হাজার ২শ' ৮০ জন প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন।
সার ও বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ দবিরুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা  বিপুল কুমারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন সোহেল।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দসহ উপকারভোগী প্রান্তিক কৃষকেরা।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৩-২০২৪ ইং অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে গম, ভুট্টা, শীতকালীন পেঁয়াজ, মুগ ডাল, চিনাবাদাম উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বালিয়াডাঙ্গী উপজেলার ৮ ইউনিয়নের ৬ হাজার ২শ' ৮০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে  বীজ ও সার বিতরণ করে।
২ হাজার ২শ' জন কৃষকে মাথা পিছু হারে গমের বীজ ২০ কেজি, ১ হাজার ৫০ জনকে ভুট্টা বীজ ২ কেজি, সরিসা ১ কেজি, ১শ' ১০ জনকে শীতকালিন পেঁয়াজ ১ কেজি, ২শ' জনকে মুগডাল ৫ কেজি, ২০ জনকে চিনাবাদাম ১০ কেজি এবং ডিএপি ১০ কেজি ও  ১০ কেজি হারে সার বিতরণ করে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com