বালিয়াডাঙ্গীতে পুকুর সেচের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রকাশ : ২৯-১০-২০২৩ ১৪:২১
নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ:ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বৈদ্যুতিক মোটর দিয়ে পুকুর সেচের সময় বিদ্যুৎস্পৃষ্টে জাহাঙ্গীর আলম অরফে চেয়ারম্যান (২৫) নামে এক যুবকের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। নিহত জাহাঙ্গীর আলম অরফে চেয়ারম্যান বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জিয়াবাড়ী গ্রামের মরহুম শহীদ আলী দর্জির ছেলে। পরে প্রতিবেশী আব্দুর রহিমের ছেলে পলাশ (২০) তার বন্ধুকে বাঁচাতে গিয়ে সে তাকে স্পর্শ করলে এসময় সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হয়।
শনিবার (২৮ অক্টোবর) সকাল ৮টায় জিয়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসীদের সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকাল থেকে বৈদ্যুতিক মোটর দিয়ে বাড়ির পুকুর সেচ করা হচ্ছিল। শনিবার সকালের দিকে হঠাৎ মোটরটি বন্ধ হয়ে যায়। এসময় জাহাঙ্গীর আলম অরফে চেয়ারম্যান মোটরে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে প্রতিবেশী আব্দুর রহিমের ছেলে পলাশ (২০) তাকে বাঁচাতে স্পর্শ করলে সেও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হয় পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদের উদ্ধার করে। আহত পলাশকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করে।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বিষয়টি নিশ্চিত করেছেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com