weather ২৮.৪১ o সে. আদ্রতা ৭৩% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে পিপলস ইমপ্রুভমেন্ট সোসাইটি অফ বাংলাদেশ (পিসব) এর উদ্যোগে করোনার প্রাদুর্ভাবে পর্যদুস্ত ও বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় দুস্থ্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশ : ২০-০৭-২০২১ ২০:৩৪

নিজস্ব প্রতিবেদক

এ, কে আজাদ (বালিয়াডাঙ্গী): বে-সরকারি সংস্থা পিপলস ইমপ্রুভমেন্ট সোসাইটি অফ বাংলাদেশ (পিসব) এর  উদ্যোগে করোনার প্রাদুর্ভাবে পর্যদুস্ত ও বন্যায় ক্ষতিগ্রস্থ সারাদেশে ১০ হাজার অসহায় মানুষের মাঝে  খাদ্য সামগ্রী বিতরনের ধারাবাহিক অংশ হিসেবে গত রবিবার সকাল ৮টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জমিরিয়া ইহইয়াউল উলূম মাদ্রাসা মাঠে এলাকার ২শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ২শত প্যাকেট বিতরণ করেন। 

এছাড়াও পঞ্চগড় সদর উপজেলায় ১শ’ টি পরিবার, নীলফামারীর জলঢাকা উপজেলায় ১৫০ টি পরিবার, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ২৫০ টি পরিবার সহ মোট ৭শ পরিবারের মাঝে  খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । 

ঠাকুরগাঁওয়ের বালিয়ডাঙ্গীতে খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- পিপলস ইমপ্রুভমেন্ট সোসাইটি অফ বাংলাদেশ (পিসব) এর প্রকল্প  পরিচালক ও সাধারণ সম্পাদক মাওলানা ইমরান হোসেন হাবিবী। 

অনুষ্ঠান সঞ্চালন করেন- বালিয়াডাঙ্গী জমিরিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি শরিফুল ইসলাম।

এসময় উপস্থিত  ছিলেন-বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ বেলাল উদ্দিন, জমিরিয়া মাদ্রাসার সিনিয়ার সহকারী শিক্ষক মোহাম্মদ রবিউল আউয়াল ও স্থানীয় প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীবৃন্দ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর