বালিয়াডাঙ্গীতে পানিতে ডুবে প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু
প্রকাশ : ১০-০৭-২০২৩ ১৯:৩২
নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের রায়মহল গ্রামের পুকুড়ে গোসল করতে গেলে পানিতে ডুবে তন্নী আক্তার (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এক ঘণ্টা পর কিশোরীর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। সোমবার (১০জুলাই/২৩) দুপুরে ওই গ্রামের আব্দুর রাজ্জাক মেম্বারের পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত তন্নী আক্তার পাড়িয়া ইউনিয়নের রায়মহল গ্রামের তুল্লী মোহাম্মদের প্রতিবন্ধী কিশোরী মেয়ে। সে পড়া লেখা করেনা বলে জানা গেছে।
এলাকাবাসীদের সূএে জানা গেছে, প্রতিবন্ধী কিশোরী তন্নী আক্তার সোমবার দুপুরে বাড়ি থেকে বেড় হয়ে একই গ্রামের আব্দুর রাজ্জাক মেম্বারের পুকুরে পাশে যায় । দুপুরে পুকুরে গোসল করতে নেমে পা পিছলে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরবর্তীতে দুপুর সাড়ে ১২টায় স্থানীয়রা তার ভাসমান লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে সংবাদ দেয়। মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পাড়িয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ফজলে রাব্বী রুবেল বলেন, তন্নী আক্তার নামে এক প্রতিবন্ধী কিশোরী পুকুড়ের পানিতে পরে মৃত্যুর খবর পাওয়া গেছে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com