বালিয়াডাঙ্গীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য স্থিতিশীল রাখতে মোবাইল কোর্ট পরিচালনা
প্রকাশ : ১৫-০৩-২০২২ ১২:৪২
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য স্থিতিশীল রাখতে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাঃ যোবায়ের হোসেনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে গতকাল সোমবার দুপুরে উপজেলার লাহিড়ী হাটে পণ্যদ্রব্যের মূল্য তদারকি করতেন যায়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির (বিশেষ করে সয়াবিন তেলের) মূল্য স্থিতিশীল রাখা,পণ্যদ্রব্যের মূল্য তালিকা না টাঙানো, দোকানে বেআইনী পণ্য সংরক্ষণ/বিক্রয় করা ইত্যাদি অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মূল্য তালিকা না টাঙানো ও অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রির অপরাধে ৪ ব্যবসায়ীর দোকানের মালিককে ৮,০০০/- (আট হাজার) টাকা এবং টিসিবি'র পণ্য সংরক্ষণ/বিক্রয় করার অপরাধে ১ টি দোকানের মালিককে ২০,০০০/- (বিশ হাজার) টাকা, মোট ০৫ টি মামলায় ২৮,০০০/- (আটাশ হাজার) টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করে সেই অর্থ যথানিয়মে সরকারি কোষাগারে জমা করে।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাঃ যোবায়ের হোসেনের নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল আনাম ডন ও তার সঙ্গীয় ফোর্স সহ মোবাইল কোর্টের পেশকার চাঁন প্রসাদ সিংহ এবং উপজেলা প্রশাসনের স্টাফগণ উপস্থিত ছিলেন।
নিরাপদ পণ্য নিশ্চিত করা এবং পণ্যদ্রব্যের বাজারদর স্থিতিশীল রাখার স্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসনের সূত্রে জানা গেছে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com