বালিয়াডাঙ্গীতে নিখোঁজের ২দিন পর বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশ : ২৩-০৫-২০২১ ১৪:২৩
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের চোটাগী বাহারজিলা গ্রামের মৃত মুনিরাম সিংহের পুত্র অশ্বিনী কুমার সিংহ (৪৮) বাড়ির পূর্ব দিকে ১ কিমি দূরে ঝোপঝাড়ের নিমগাছের সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, চৌটাগী গ্রামের মৃত মুনিরাম সিংহের পুত্র অশ্বিনী কুমার সিংহ গত বুধবার রাত ৯ টায় বাড়ি থেকে বের হয়ে পরবর্তীতে সে আর বাড়িতে ফিরে না আসায় তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারের পক্ষ থেকে বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়রি করে।
দু’দিন পর এলাকার কৃষক শমসের আলী মাঠে কৃষি কাজের জন্য জমিতে গেলে নিম গাছের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে তার পরিবারে সংবাদ দেয়। সংবাদ পেয়ে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
মৃতের ছেলে বিজয় চন্দ্র বলেন, মঙ্গলবার আমার চাচাতো ভাই রজনী চন্দ্র সিংহের সাথে ২ জন প্রেমিকা একজন শিফা রানী দ্বিতীয়জন জয়ন্তী রানী বিয়ে করাকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয় এবং প্রেমিকা জয়ন্তী রানী পিতা স্কেল চন্দের লোকজন আমাদের বিভিন্ন হুমকি প্রদর্শন করেন। আমার বাবাকে কৌশলে হত্যা করা হয়েছে।
মৃত ব্যক্তির স্ত্রী মুক্তি রানী বলেন, আমার স্বামীকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
প্রেমিকা জয়ন্তী রানীর বাবা বলেন, স্থানীয় ধনতলা ইউপি চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে আমার মেয়েকে আপোষ মিমাংসার মাধ্যমে বিবাহ সম্পন্ন করা হয়েছে, তার মৃত্যুর রহস্য আমরা কিছুই জানি না।
ঠাকুরগাঁও সিআইডি’র সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
স্থানীয় ৩নং ধনতলা ইউপি চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জী (নুপুর) জানান, মঙ্গলবার বিয়ের কাজ সম্পন্ন করা হয়েছে। ধারণা করা যায় অভিমানে ছেলের চাচা আত্মহত্যা করতে পারে।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) আব্দুস সবুর জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com