weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৬২% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে নববধুর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশ : ০১-০৮-২০২২ ২১:২৬

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: বিয়ের মেহেদী রং না মিটতেই ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী বালিয়াডাঙ্গী উপজেলার মাহাত বস্তি গ্রামের এক নববধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের মাহাতবস্তি গ্রামের মনির উদ্দিনের পুত্র মামুন (২৪) এর সাথে একই উপজেলার পাড়িয়া ইউনিয়নের রায়মহল গ্রামের মৃত তোজাম্মেল হকের কলেজপড়–য়া কন্যা তাজমীন আক্তার বিথির সাথে পারিবারিকভাবে ২ মাস আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর থেকেই মামুনের পরিবারের সাথে বাকবিতন্ডা লেগেই থাকতো বিথির সাথে। গত সোমবার দুপুরে মামুনের বাড়ীর শয়নঘরের সড়ের সাথে উড়না পেঁচানো অবস্থায় বালিয়াডাঙ্গী থানা পুলিশ। স্বজনদের দাবি তাজমিন আক্তার বিথিকে মারপিট করে অমানষিক নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে। ৭নং আমজানখোর ইউপি চেয়ারম্যান আকালু ডংগা বলেন- আমি এসে ঝুলন্ত লাশ দেখতে পাই কি ঘটনা ঘটেছে তা আমি জানি না। বালিয়াডাঙ্গী থানা অফিসার ইন-চার্জ খায়রুল আনাম জানান, নববধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হবে। এই রিপোর্টের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর