বালিয়াডাঙ্গীতে নতুন করোনায় আক্রান্ত ১ মোট ৪
প্রকাশ : ০৫-০৫-২০২০ ১৯:৫০
নিজস্ব প্রতিবেদক
বালিয়াডাঙ্গীতে নতুন করোনায় আক্রান্ত ১ মোট ৪
আজ ৫ মে মঙ্গবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মধুপুর গ্রামের জবাইদুর রহমান (৩৩) নামের এক যুবক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সে ঢাকা থেকে সংক্রমিত হয় বলে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.আবুল কাশেম খবরটি নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন জানান, এ্যাম্বুলেন্স পাঠিয়ে তাকে এনে বালিয়াডাঙ্গী হাসপাতালের আইসোলেশনে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই নিয়ে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা, চাড়োল, পাড়িয়াসহ মোট ৪ জনের করোনা সনাক্ত হলো।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com