weather ৩৪.৯৯ o সে. আদ্রতা ৫৯% , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী ৬ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত গ্রেপ্তার

প্রকাশ : ০৬-০৭-২০২৩ ২২:২৩

নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ:ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের কুইকুঁড়ি গ্রামের এক হোটেল ব্যবসায়ী শিশু কন্যা ও জিয়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ওই ছাত্রী বর্তমানে ৬ মাসের অন্তঃসত্ত্বা। বুধবার (৫ জুলাই) ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় মামলা করেন। পরে অভিযুক্ত সুমনকে (২৪) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। সুমন উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের কুইকুঁড়ি গ্রামের মাজিদুল ইসলামের ছেলে। 
ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, এক সন্তানের জনক সুমন ওই স্কুলছাত্রী সম্পর্কে প্রতিবেশী চাচাতো ভাই। এর সুবাদে মেয়েটির বাড়িতে তার যাওয়া আসা ছিল। কয়েক মাস আগে ফুসলিয়ে এবং প্রলোভন দেখিয়ে ওই স্কুলছাত্রীকে প্রথমে ধর্ষণ করে সুমন। এরপর নানা ভয়-ভীতি ও হুমকি দিয়ে তাকে নিয়মিত ধর্ষণ করে। সম্প্রতি ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর শারীরিক গঠনে অস্বাভাবিক পরিবর্তন দেখা দেয়। পরে ডাক্তারি পরীক্ষা করানো হলে তার গর্ভে ৬ মাসের সন্তানের বিষয়টি ধরা পড়ে। মামলার বাদী এবং ওই ছাত্রীর বাবা জানান, আমরা গরীব মানুষ। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য এলাকার অনেকেই আমাদের ভয়-ভীতি দেখাইছে। আমি এ ঘটনা সঠিক বিচার চাই।
বালিয়াডাঙ্গী থানার পুলিশ পরিদর্শক (ওসি) খায়রুল আনাম বলেন, মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত সুমনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং ওই স্কুল ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঠাকুরগাঁও পাঠানো হয়।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com