weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ ৬০০০০ হাজার টাকা প্রদান করলেন ‌"এম'পি দবিরুল "

প্রকাশ : ০১-০৭-২০২০ ২১:৪৯

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় (৩০ জুন ২০২০) মঙ্গলবার সন্ধা ৭.৩০ মিনিটের সময় আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঠাকুরগাঁও-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এম'পি মহোদয়ের বিশেষ বরাদ্দ থেকে ১নং পাড়িয়া ইউনিয়নের জাউনিয়া ঢেকনাপারা জামে মসজিদের উন্নয়নের জন্য ২০,০০০ হাজার টাকা এবং ৮নং বড়বাড়ী ইউনিয়নের দাসপাড়া হরিবাসর উন্নয়নের জন্য ৪০,০০০ টাকা সর্বমোট ৬০,০০০ হাজার টাকা নগদ প্রদান করা হয়।

এ সময় সরেজমিনে গিয়ে এমপি সাহেবের পক্ষে নগদ অর্থ তুলে দেন এম'পি সাহেবের সুযোগ্য পুত্র ও ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন।


এ সময় আরো উপস্থিত ছিলেন ১নং পাড়িয়া ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি মো: ফজলুর রহমান (মাস্টার), ১নং পাড়িয়া ইউনিয়নের আওয়ামীলীগের ৭নং ওয়ার্ডের সভাপতি মো: জামাল উদ্দীন।

নগদ অর্থ গ্রহনের সময় উপস্থিত ছিলেন জাউনিয়া ঢেকনাপাড়া জামে মসজিদের সভাপতি জহিরুল হক, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সবুর, মশিউর রহমান মাস্টার, পশির উদ্দীন, সবুজ রায়হান সহ মসজিদ কমিটির সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় মাজারুল ইসলাম সুজন এলাকাবাসির বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন এবং তা সামাধানের প্রতিশ্রতি দেন।

তিনি বলেন আওয়ামীলীগ সরকার জনগণের সরকার তারই ধারাবাহিকতায় আমার পিতা আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এম'পি জনগণের উন্নয়নের জন্য তথা ঠাকুরগাঁও ২ আসনের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।

আরো পড়ুন: রাণীশংকৈলে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর