weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭৪% , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে দূর্বিত্তদের ধারালো অস্ত্রের আঘাতে বৃদ্ধ খুনের ঘটনায় ১০ জনের নাম উল্লেখ্যসহ আরো অজ্ঞাত নামা ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের গ্রেফতার ২

প্রকাশ : ০২-১২-২০২২ ২৩:২৬

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক ঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দূর্বিত্তদের ধারালো অস্ত্রের আঘাতে বৃদ্ধ শমসের আলী (৮০) খুনের ঘটনায় ১০ জনের নাম উল্লেখ্যসহ আরো অজ্ঞাত নামা ১৫ জনের বিরুদ্ধে শুক্রবার থানায় হত্যা মামলা দায়ের করেছে। এঘটনায় পুলিশ শুক্রবার ভোর রাতে অভিযান চালিয়ে খাবিরুল অরফে মাহাবুব আলম (২২) ও আশরাফুল ইসলাম (২৯) নামের দুই যুবককে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।

মামলার সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও সাধুবান্ধা পুকুর পাড়ের গুচ্ছ গ্রামের বাসিন্ধা মরহুম বসির উদ্দীনের ছেলে শমসের আলীর সাথে একই গ্রামের মরহুম খমির উদ্দীনের ছেলে সলিম উদ্দীন ও আব্দুর রহিম মাষ্টারের জমি সংক্রান্ত বিরোধ চলে আসার এক পর্যায়ে কিছুদিন আগে বৃদ্ধ শমসের আলী তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত রেকডিয় আংশিক জমি প্রতিবেশী সামশুল হকের কাছে বিক্রি করে। এতে সলিম উদ্দীন ও  তার লোকজন মিলে গত বুধবার দুপুর আড়াই টায় জমি ক্রেতা শামমুল হক ও তার লোকজনের উপর হামলা করে এতে জমি ক্রেতা সামশুল হক (৫৮), আমিজ উদ্দীন (৭০), আবু বক্কর সিদ্দিক (২৬),  সমসুদ্দীন (৬৮),দারুল ইসলাম (৩৮), রেজিয়া (৫৫) মশিউর রহমান (৪০) আহত হয়। তাদেরকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ভর্তি করে। এদের মধ্যে সামশুল হক, আমিজ উদ্দীন ও আবু বক্কর সিদ্দিকের শারীরিক অবস্থা আশংঙ্খাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষনিক তাদেরকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করে।

এরই ধারাবাহিকতায় দুওসুও সাধুবান্ধা পুকুর পাড়ের গুচ্ছ গ্রামের বাসিন্ধা মরহুম বসির উদ্দীনের ছেলে বৃদ্ধ শমসের আলী ও তার মেয়ে রোকেয়া বেগম গুচ্ছ গ্রামের বসত ঘরে পৃথক বিছানায় ঘুমিয়ে পড়লে গত বুধবার দিবাগত রাত ৩টায় দূর্বিত্তরা তার শয়ন ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বৃদ্ধ সমশের আলীকে টেনে হেঁছড়ে উঠানে নিয়ে এসে দূর্বিত্তরা তাকে বলেন যে, কেন তোমার পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি আমাদের না দিয়ে বিক্রি করেছো, সে জন্য তোমাকে বাঁচিয়ে রাখবোনা। এমন কথা বলার পর দূর্বিত্তরা ধারালো দা দিয়ে বৃদ্ধ সমশের আলীর মাথার পিছনে স্বজোরে আঘাত করলে সে চিৎকার দিয়ে ঘটনাস্থলে মারা যান। দূর্বিত্তরা পালিয়ে যাওয়ার সময় তার মেয়ে রোকেয়া বেগমসহ অনেকেই দেখতে পান।

এলাকাবাসীদের সূত্রে জানা গেছে, বৃদ্ধ শমসের আলীর সাথে একই গ্রামের মরহুম খমির উদ্দীনের ছেলে সলিম উদ্দীন ও আব্দুর রহিম মাষ্টারের জমি সংক্রান্ত বিরোধ চলে আসার এক পর্যায়ে কিছুদিন আগে বৃদ্ধ শমসের আলী তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত রেকডিয় আংশিক জমি অন্যত্র বিক্রি করে দিলে এতে সলিম উদ্দীন ও তার ভাই আব্দুর রহিম মাষ্টারের বিরোধ চলছিলো।

সংবাদ পেয়ে বারিয়াডাঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের প্রার্থমিক সুরতহাল প্রতিবেদন তৈরী করার পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, পূর্ব শত্রæতার জের ধরে বাড়িতে এসে ওই বৃদ্ধকে নৃশংসভাবে খুন করা হতে পারে। প্রতিবেশীদের ধারণা পূর্ব শত্রæতার জের ধরে এই বৃদ্ধকে নৃশংস খুন করে পালিয়ে যেতে পারে।

মৃতের ছেলে ফইজুল ইসলাম বলেন, আমার বাবার জমি অন্য জনের কাছে বিক্রি করে দিলে এতে প্রতিবেশী সলিম উদ্দীন ও তার ভাই আব্দুর রহিমসহ তাদের লোকজন মিলে গত বুধবার বুধবার দুপুরে জমি ক্রেতা সামশুল হক ও তার লোকজনের উপড় হামলা করে এতে তারা গুরুতর আহত হয়। তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই 

তারা আমার বাবার শয়ন ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আমার বাবাকে টেনে হেঁচড়ে উঠানে বেড় করে নিয়ে এসে ধারালো দা দিয়ে কোপ মেরে মৃত্যু নিশ্চিত করে তার লাশ ফেলে রেখে পালিযে যায়।

নিহত বৃদ্ধ সমসের এর স্ত্রী বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী আব্দুর রহিম মাষ্টার, আলম, কলম, সলিম, সাবেরুল রাতে আমাদের বাড়ীতে এসে ঘরের দরজা ভেঙ্গে আমার স্বামীকে টেনে বেড় করে উঠানে এনে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপ মেরে খুন করে পালিয়ে গেছে। আমার স্বামীর নৃশংস হত্যা কান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্থির দাবী জানাই। এঘটনায় নিহত সমসের আলীর ছেলে ফইজুল ইসলাম বাদী হয়ে বৃদ্ধ পিতার খুনের ঘটনায় ১০ জনের নাম উল্লেখ্যসহ আরো অজ্ঞাত নামা ১৫ জনের বিরুদ্ধে গত শুক্রবার বালিয়াডাঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

এব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি খায়রুল আনাম জানান, বুধবার দিবাগত রাত ৩টায় দূর্বিত্তরা বৃদ্ধকে নৃশংসভাবে খুন করে লাশ ফেরে রেখে যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যার কান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে খাবিরুল অরফে মাহাবুব আলম ও আশরাফুল ইসলাম নামের ২জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয় বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের ছেলে ফইজুল ইসলাম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ্য সহ আরো অজ্ঞাত নামা ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দয়ের করে ।

তারিখঃ ০২-১২-২০২২ ইং।


-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com