বালিয়াডাঙ্গীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে কর্মকর্তা কর্মচারীদের ৫ দফা দাবীতে ৪ দিন ব্যাপী দাপ্তরিক কর্ম বিরতী শুরু
প্রকাশ : ১৩-০৯-২০২২ ১০:২৩
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের উদ্যেগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কর্মকর্তা কর্মচারীদের ৫ দফা দাবীতে আজ সোমবার সকাল ৮ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত দপ্তরিকভাবে ৪ দিন ব্যাপী কর্ম বিরতী শুরু করা হয়েছে।
জানা গেছে, সারা দেশের ন্যায় বালিয়াডাঙ্গী উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে কর্মকর্তা কর্মচারীদের ৫ দফা দাবীতে আজ সোমবার সকাল ৮ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত ৪ দিন ব্যাপী দপ্তরিক কর্ম বিরতী শুরু করা হয়েছে।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা (পিআইও) সাইদুর রহমান জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের ৫ দফা দাবিতে আজ হতে সকাল ৮ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত ৪ দিন ব্যাপী দাপ্তরিক কর্ম বিরতী শুরু করা হয়।
৫ দফা দাবী গুলো হচ্ছে- দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআও) পদে আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূণ্যপদ পদোন্নতি/চলতি দায়িত্ব/নিয়োগের মাধ্যমে পুরণের লক্ষে এই কর্মসূচি পালন করা হয়।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com