বালিয়াডাঙ্গীতে দুই ধাপে মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ ৩ আটকের বিষয়ে পুলিশ সুপারের সংবাদ সম্মেলন
প্রকাশ : ১৪-০৫-২০২৩ ২২:১৬
নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দুই ধাপে মাদকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ ৩ আটক বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গত সোমবার (৮ মে/২৩) ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
তিনি জানান, গত ৬ মে শনিবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের দক্ষিণদুয়ারী (জিয়াবাড়ী) এলাকায় মো: সবুর হাসান ওরফে জুলুন (২৬) কে ১৩০ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়। পরদিনই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়। এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার এস ,আই (নিরস্ত্র) জহরুল ইসলাম বাদী হয়ে ঐ দিনই বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে। এ মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার এস,আই (নিরস্ত্র) মো: নবিউল ইসলামকে নিযুক্ত করা হয়। এ ঘটনার সাথে জড়িত ও আগ্নেয়াস্ত্র রয়েছে মর্মে তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বালিয়াডাঙ্গী থানার রতনদিঘী গ্রামের ইসরাইল ওরফে পানিপথের ছেলে লতিফ ওরফে ফুচকুন (২৬) কে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী তার চাচাতো ভাই রানা মিষ্টারের বাড়ির তোষকের নিচে চটের ব্যাগের ভিতরে রক্ষিত শপিং ব্যাগে পেচানো ট্রিগার ফায়ারিং পিন ও ব্যারেল সংযুক্ত একটি সচল অগ্নেয়াস্ত্র ওয়ান শুটার গান এবং একটি তাজা গুলি উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় তদন্তকারী কর্মকর্তা এস,আই নবিউল ইসলাম বাদী হয়ে গত সোমবার বালিয়াডাঙ্গী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে।আটককৃত ২ জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করে। এ সময় উপস্থিত ছিলেন ডিবির অফিসার ইনচার্জ মো: আনোয়ারুল ইসলাম, গোয়েন্দা শাখার এসআই মো: নবিউল ইসলাম সহ ঠাকুরগাঁও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com