বালিয়াডাঙ্গীতে দিনব্যাপী বিদ্যুৎ বিভ্রাট জন দূর্ভোগ চরমে
প্রকাশ : ২৯-১০-২০২২ ২১:৫১
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াঙ্গী উপজেলার সবর্ত্রই আজ শনিবার সকাল হতে সন্ধ্য ৬ টা পর্যন্ত অবিরত বিদ্যুৎ বিভ্রাটের কারণে চরম দূর্ভোগ পোহাচ্ছে উপজেলাবাসী।
অন্যদিকে সর্বত্র ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে জন জীবনের দূর্ভোগের মাত্রা দ্বিগুণ বেড়ে গেছে। কোন কোন এলাকায় দিনব্যপী বিদ্যুৎ বিহীন রয়েছে বলে জানা গেছে।
সরেজমিনে ঘুরে ও উপজেলার বামুনিয়া গ্রামর বাসিন্ধা ও স্থানীয় ইউপি সদস্য আইয়ুব আলী ও দুওসুও ইউপির ৮ নং ওয়ার্ডের মেম্বার হবিবর রহমান এবং ধনতলা ইউপি চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জী নুপুরের সাথে কথা বলে জানান, আজ শনিবার সকাল ৬ টা হতে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত উপজেলার কোথাও বিদ্যুত না থাকায় এলাকায় জনদূভোগের সৃষ্টি হয়। ফলে বিদ্যুত না পারার কারণে তাদের মধ্যে হতাশা ও দুচিন্তা বেড়ে গেছে।
এলাকার জনগোষ্ঠির মধ্যে দূর্ভোগের মাত্রা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে বিদ্যুতের অবিরত বিভ্রাট।
খোঁজ নিয়ে জানা গেছে, পাড়িয়া, চাড়োল, ধনতলা, বড়পলাশবাড়ী দুওসুও, ভানোর, আমজানখোর ইউনিয়নে শনিবার সকাল হতে সন্ধ্যা পর্যন্ত এলাকায় বিদ্যুৎ নাই। ফলে মুরগীর ফার্ম, শিক্ষার্থীদের লেখাপড়া, মোবাইল ফোনে যোগাযোগ দারুণভাবে ব্যহত হচ্ছে। এ বিষয়ে বালিয়াডাঙ্গী আঞ্চলিক পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জুনিয়র প্রকৌশলী আহসান কবীর জানান, একটি বিদ্যুতের খুঁটি ভেঙ্গে যাওয়ায় এ সমস্যা তৈরী হয়েছে। তবে সমস্যা সমাধানে সকাল হতে চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে কালিকাপুর এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, বিলের মধ্যে একটি খুঁটি ভেঙ্গে গেছে। কিন্তু ওখানে কোমড় অবধি পানি ও পাশাপাশি অবিরাম বৃষ্টি থাকায় বিদ্যুৎ অফিসের লোকজন মেরামত করতে গড়িমশি করছে। এদিকে ইপজেলায় দিনব্যাপী বিদ্যুৎ বিহীন থাকায় ওই অঞ্চলের মানুষের মধ্যে চরম অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com