weather ৩২.৯৯ o সে. আদ্রতা ৫৮% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ নিহত ১ আহত ৫

প্রকাশ : ০৯-০৭-২০২০ ০৭:৩৯

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের তারাঞ্জুবাড়ী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত মঙ্গলবার সকাল ৯টায় উভয় পক্ষের সংঘর্ষে হিসাব উদ্দীন (৫০) বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আবস্থায় বিকালে মারা গেছে।

এতে উভয় পক্ষের ৬ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার তারাঞ্জুবাড়ী গ্রামের মরহুম পলি মুন্সির ছেলে তসির উদ্দিনের মেয়ে ও হরিণমারী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রী রুমা আক্তার গত ২৯ জুন সকালে গরু চড়াতে মাঠে নিয়ে গেলে এসময় একই গ্রামের পলি মুন্সির ছেলে তসির উদ্দিন তার মরিচের ফসল গরুকে খাওয়ানোর অপবাদ দিয়ে সে রুমাকে মারপিট করে আহত করে।

এই ঘটনায় এক সপ্তাহ ধরে উভয়ের পরিবারের মাঝে বিরোধ সৃষ্টির এক পর্যায়ে গত মঙ্গলবার সকাল ৯টায় সংঘর্ষে উভয় পক্ষের  ৬জন আহত হয় তারা হলেন- হিসাব উদ্দীন ও তার স্ত্রী আলিয়া বেগম (৪৫), ছেলে ইসারুল (৩০), অপর পক্ষের তসির উদ্দিন (৫০), ও তার ছোট ভাই ইমরান (৪৫) এবং হোসেন আলীর স্ত্রী সিতারা বেগম (৩৫) আহত হয়ে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।

চিকিৎসাধীন আবস্থায় ওইদিন বিকালে হিসাব উদ্দীন মৃত্যুর কোলে ঢোলে পড়ে। আহতরে মধ্যে তসির উদ্দিনের শারীরিক অবস্থা আশংঙ্খাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পুলিশ হাসপাতাল থেকে নিহত হিসাব উদ্দিনের লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠালে গতকাল সেখানে লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়। পরে তার পারিবারিক গোরস্থানে দাফন কাজ সম্পন্ন করে।

এব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) আতিকুর রহমান জানান, থানায় সাধারণ ডাইরীভুক্ত করে লাশের ময়না তদন্ত করা হয়েছে, নিহতের পরিবারে পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

আরো পড়ুন: বালিয়াডাঙ্গী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর