weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭৪% , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন

প্রকাশ : ১০-১১-২০২২ ১১:১৭

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সপ্তাহ ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১২ শুরু হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে। বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনকে নানামুখী ই-সেবার সঙ্গে পরিচিত করা এবং রূপকল্প ২০২২ বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করতে এর আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন- পার্বত্য চট্রোগ্রাম বিষয়ক মন্ত্রানালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি বলেন, বর্তমান সরকার ক্ষমতার আসার পর বাংলাদেশকে একটি ডিজিটাল দেশ হিসেবে রুপান্তিত করছেন। এছাড়া প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা আগামী দিনের দেশ নায়ক সজিব ওয়াজেদ জয় এর প্রচেষ্টায় দেশার মানুষ আজ ডিজিটাল সেবা উপভোগ করছে। এখন থেকে মানুষ ঘরে বসেই ডিজিটাল সুবিধা পাচ্ছেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- ঠাকুরগাঁও- ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপির জৈঠ্য পুত্র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সমির উদ্দীন স্মৃতি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন, উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি জুলফিকার আলী, বড়বাড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আকরাম আলী। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া খাতুন, চাড়োল ইউপি চেয়ারম্যান দিলীপ কুমার চ্যাটার্জি বাবু, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, ঠাকুরগাঁও- ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলামের একান্ত সচিব ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান শামীম, বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএম আলমাস, উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা দলিল উদ্দীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাদিয়া আকতার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বেলাল উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায়, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাহারা বানু, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আজমল আজাদ রয়েল প্রমুখ।
মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের উদ্যোগে ডিজিটাল পণ্য এবং ডিজিটাল সেবা নিয়ে শতাধিক স্টল স্থাপন করা হয়েছে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com