বালিয়াডাঙ্গীতে ঠাকুরগাঁও চিরন্তনের উপহার সামগ্রী বিতরণ
প্রকাশ : ১৪-০৫-২০২০ ২৩:২৭
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধিঃ "জেগে উঠো ঠাকুরগাঁও বাসী, সবার মুখে ফুটবে হাসি" এই স্লোগান নিয়ে ঠাকুরগাঁও জেলার পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন "ঠাকুরগাঁও চিরন্তন " আজ বালিয়াডাংঙ্গীতে করোনা দূর্যোগের কারণে উপহার সামগ্রী বিতরণ করেন। উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও চিরন্তনের উপদেষ্টা এম এ সোহাগ, প্রতিষ্ঠাতা সদস্য সচিব জয়নুল ইসলাম, ঠাকুরগাঁও চিরন্তন এর সাধারণ সম্পাদক শাহিন আলম, দপ্তর সম্পাদক শালিন আল শাহরিয়ার সৌরভ, বালিয়াডাঙ্গী সভাপতি রাশেদ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এসময় তারা সমাজের অসহায় মানুষদের জন্য বৃত্তবানদের সহায়তা কামনা করেন।
করোনা মোকাবিলায় ঘরে থাকার পরামর্শ প্রদান করেন এবং ঠাকুরগাঁও জেলার ডাক্তারদের নাম মোবাইল নাম্বার সম্বলিত বালিয়াডাঙ্গীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ এবং পোস্টার লাগান।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com