weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৬২% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে জুয়ার আসরে পুলিশের অভিযানে ৬ জুয়ারু আটক

প্রকাশ : ১৬-০৮-২০২৩ ১৭:৩৮

নিজস্ব প্রতিবেদক

এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে জুয়া খেলায় ব্যবহৃত তাস এবং নগদ টাকাসহ ৬ জুয়ারুকে আটক করা হয়েছে।

সোমবার দিবাগত (৮ আগষ্ট) রাত দেড় টায় বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বাঙ্গাটুলী গ্রামের সাইকেল মেকার জনৈক খলিলুর রহমান এর দোকানের পিছনে ফাঁকা জায়গায় থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার বাঙ্গাটলী গ্রামের সফিজুল ইসলাম (৩৩), কৃষ্ণ চন্দ্র রায় (২৭), আবু বক্কর সিদ্দিক (৩৫), বাবুল আলী (৩৩), বশির উদ্দিন (৪৮) ও আমিরুল ইসলাম (৩৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত দেড় টায় বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি খায়রুল আনাম এর নির্দেশনায়  থানা পুলিশের একটি টিম বাঙ্গাটোলি গ্রামের সাইকেল মেকার জনৈক খলিলুর রহমান এর দোকানের পিছনে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে জুয়ার আসর থেকে ৬ জুয়ারুকে আটক করে।
এসময় আটককৃত ব্যক্তিদের হেফাজত থেকে নগদ টাকা এবং জুয়া খেলায় ব্যবহৃত তাস জব্দ করা হয়। 
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম জানান, '' এ ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে ঠাকুরগাঁও আদালতের বিচারকের নিকট হাজির করা হয়েছে।
তিনি আরো বলেন,  ঠাকুরগাঁও পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক বালিয়াডাঙ্গীকে জুয়া ও মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com