বালিয়াডাঙ্গীতে জুয়ার আসরে পুলিশের অভিযানে ৪ জুয়ারু আটক
প্রকাশ : ০৬-০৮-২০২৩ ২১:০৭
নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে জুয়া খেলায় ব্যবহৃত তাস এবং নগদ টাকাসহ ৪ জুয়ারিকে আটক করা হয়েছে।
শনিবার (৬ আগষ্ট) রাত ২টা ৫ মিনিটে বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের দোগাছি গ্রামের জিল্লুর রহমান মাষ্টারের মিল চাতালে থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার দোগাছি গ্রামের মরহুম নইমত উদ্দীনের ছেলে সোলেমান আলী(৪৪), মরহুম তমিজ উদ্দীনের ছেলে আব্দুল্লাহ (৪৫). আলিম উদ্দীনের ছেলে লুৎফর রহমান (৪২), মফিজুল হকের ছেলে রেজাকুল ইসলাম ( ৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ২টা ৫ মিনিটের সময় বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি খায়রুল আনাম এর নির্দেশনায় থানা পুলিশের একটি টিম চাড়োল ইউনিয়নের দোগাছি গ্রামের জিল্লুর রহমান মাষ্টারে মিল চাতালের বারান্দায় অভিযান পরিচালনা করে জুয়ার আসর থেকে ৪ জুয়ারুকে আটক করে।
এসময় আটককৃত ব্যক্তিদের হেফাজত থেকে নগদ টাকা এবং জুয়া খেলায় ব্যবহৃত তাস জব্দ করা হয়।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম জানান, '' এ ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে ঠাকুরগাঁও আদালতের বিচারকের নিকট হাজির করা হয়েছে।
তিনি আরো বলেন, ঠাকুরগাঁও পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক বালিয়াডাঙ্গীকে জুয়া ও মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com