বালিয়াডাঙ্গীতে জাতীয় শিক্ষক দিবস পালিত
প্রকাশ : ২৭-১০-২০২২ ২০:৪১
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু" এই শ্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জাতীয় শিক্ষক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এদিন সকালে উপজেলা পরিষদের মেইন গেটের সামনে থেকে শিক্ষকদের একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ করে। র্যালিতে বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষক/শিক্ষিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকক্ষিকা অংশ নেন। র্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমির উদ্দীন স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার।অন্যন্যেদের মধ্য বক্তব্য রাখেন- শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তৈয়বা খাতুন, লাহীড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, কালমেঘ আর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহীল বাকী, লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রঃধান শিক্ষক এ্যাডভোকেট জিল্লুর রহমান, বালিয়াডাঙ্গী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, বালিয়াডাঙ্গী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ সাদেকুল ইসলাম, লাহীড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, হলদিবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন, চড়তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পয়গাম আলী, দুওসুও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ, লোলপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তমিজ উদ্দীন, মড়ল হাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সোলেমান আলী প্রমুখ। শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু" এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জাতীয় শিক্ষক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এদিন সকালে উপজেলা পরিষদের মেইন গেটের সামনে থেকে শিক্ষকদের একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়। র্যালিতে বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষক অংশ নেন। র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড আর শিক্ষকরা হচ্ছেন জাতি গড়ার কারিগর। শিক্ষকরা আদর্শ মানুষ এবং সমৃদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com