বালিয়াডাঙ্গীতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন
প্রকাশ : ২০-০৩-২০২২ ১৭:৫৪
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০২২ উপলক্ষে আজ সকাল ১০টায় বালিয়াডাঙ্গী ফুলতলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাথীদের মাঝে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানোর মাধ্য দিয়ে উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপজেলা নিবাহী অফিসার মোহা. যোবায়ের হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. এস. এম. আলমাস, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিঠুন দেবনাথ, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাসহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।
দিবসটি পালনে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযুগে শিক্ষাথীদের মাঝে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হয়।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com