বালিয়াডাঙ্গীতে জয়যাত্রা টেলিভিশনের ২য় বর্ষপূর্তি পালন
প্রকাশ : ২৯-১১-২০২০ ২১:৩২
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় "জয়যাত্রা টেলিভিশনের ২য় বর্ষপূর্তী" পালন করা হয়েছে ।
(২৯ নভেম্বর ২০২০) বিকাল ৪ টায় জয়যাত্রা টেলিভিশনের বালিয়াডাঙ্গী প্রতিনিধি এন এম নুরুল ইসলামের আয়োজনে সাংবাদিক জানে আলম শেখের উপস্থাপনায় উপজেলা অডিটোরিয়ামে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মোঃ যোবায়ের হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান মোঃ আলী আসলাম জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাবু প্রবীর কুমার রায়, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আলী, গণ উন্নয়ন সমবায় সমিতির সভাপতি বেলাল হোসেন, ঠাকুরগাঁও৭১ ডটকম পত্রিকার সম্পাদক এস আর সুমন, ঠাকুরগাঁও৭১ ডটকম পত্রিকার নিউজ এডিটর মোঃ রাজু হাসান রবি, জয়যাত্রা টেলিভিশনের পঞ্চগড় জেলা প্রতিনিধি আতাউর রহমান , ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি আরিফুজ্জামান আরিফ , রুহিয়া প্রতিনিধি মোঃ মজহারুল ইসলাম বাদল, জয়যাত্রা টেলিভিশনের স্টাফ রিপোর্টার জাকির হোসাইন, প্রমুখ ।
বর্ষপূর্তী উপলক্ষে কেক কাটেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ । জয়যাত্রা টেলিভিশনের ২য় বর্ষপূর্তী পালন এবং ৩য় বর্ষে পদার্পন উপলক্ষে এ টেলিভিশন সামনে আরাে একধাপ এগিয়ে যাবে এবং উত্তরােত্তর উন্নতি , সফল্যতা কামনা করেন অতিথিবৃন্দ ।
পরে জয়যাত্রা টেলিভিশনের সেরা প্রতিনিধি ২০২০ ভূষিত হওয়ায় বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের পক্ষ থেকে এন এম নুরুল ইসলাম কে ক্রেস্ট প্রদান করেন অতিথি ও সাংবাদিকবৃন্দ।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com